শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চান নেতা-সমর্থকরা পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয় — মিনু কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত

বিশিষ্ঠ শিক্ষাবিদ ও চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোক গমন

নিউজ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ 57 বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বিশিষ্ঠ শিক্ষাবিদ ও চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর স্ত্রী, দৈনিক আজকের সংবাদের কেশবপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি, সাপ্তাহিকী পল্লীকথা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথের মেঝ বৌদি সাবিত্রী রানী দেবনাথ (৭২) ব্রেনস্ট্রোক জনিত কারণে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২৬) সকাল সাড়ে ৯ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। সাবিত্রী রানী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সর্বশ্রদ্ধেয় নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর সহধর্মিণী ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ-এর মাতা। ওই দিন দুপুর ২ টায় মঙ্গলকোট ইউনিয়নের নিজ গ্রাম বসুন্তিয়া মহাশ্মশানে তার শেষ কৃত্তানুষ্ঠান সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউছুপ ঢালীসহ নেতৃবৃন্দ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সার্জেন্ট উৎপল কান্তি সরকার, এস আই শিমুল মণ্ডল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর শাখার সাভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল দত্ত, সুকদেব দেবনাথ, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, কন্দর্পুপুর পূজা উদযাপন কমিটির তত্বাবধায়ক অরুণ সিংহ, সভাপতি দীপক পাল, পাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায়, রফিকুল ইসলামসহ শত শত ভক্ত।
তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দেশ বরেণ্য শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লা, (সাবেক বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ), সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম নূরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, কেশবপুর উপজেলার প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, প্রবাসী রবিন নন্দী, ‘উত্তরণ’-এর পরিচালক শহিদুল ইসলাম, সাবেক ব্যাংকার আজিজুর রহমান, খুলনা জেলা অবসরপ্রাপ্ত ডেপুটি এ্যাসিট্যান্ট ডাইরেক্টর (ম্যানপাওয়ার) শেখ আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হুরমত আলী, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হাকিম মোড়ল, বিশিষ্ঠ সংগঠক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন, কৃষিবিদ আলী আহম্মদ-নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর অসংখ্য ডাক্তার-ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা।
ছবিঃ
১৭/০১/২৬

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ