শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত রাজশাহী–৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের বিপুল জয় বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল — “ কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী পাঁচবিবির ভোট কেন্দ্রগুলোতে প্রশাসনের ও ভোটারের সরব উপস্থিতি

সুনশুনিপাড়ায় ধর্মপল্লীর পবিত্র অনুষ্ঠানে শরীফ উদ্দীনের সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা

নিউজ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ 31 বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
০২-০২-২০২৬:
সুনশুনিপাড়া—প্রভু নিবেদন ধর্মপল্লীর পবিত্র উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পবিত্র শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সুনশুনিপাড়া, কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহীর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন,
“ধর্ম যার যার, দেশটা সবার। এই মাটিতে বিভেদ নয়, থাকবে সহাবস্থান, ভ্রাতৃত্ব আর পারস্পরিক সম্মান।”
তিনি সুনশুনিপাড়ার ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধির শুভকামনা জানান। একই সঙ্গে তিনি বলেন,
“এই অঞ্চল আমার কাছে শুধু একটি এলাকা নয়, এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন।”
তার এই উপস্থিতি প্রমাণ করে—এই রাজনীতি বিভাজনের নয়, বরং মানুষে মানুষে সেতুবন্ধনের রাজনীতি। বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সম্প্রীতির এক অনন্য মিলনমেলায়।
স্থানীয়রা জানান, এমন সময়ে একজন জাতীয় পর্যায়ের নেতার উপস্থিতি তাদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।
ইনশাআল্লাহ, গোদাগাড়ী–তানোরে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এই পথচলাই হবে বিজয়ের পথ—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ