বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২
শিরোনাম:
রাজশাহীতে কৃষকদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্ত রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল পাবনা জেলা বার সমিতি নির্বাচনে খোন্দকার মাসুদ-কাজী আলম প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত যশোর-৬ আসনে মূল লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে রাজশাহীতে চৌকস পত্রিকার পর্যবেক্ষক টিমের মাঠে সক্রিয় তৎপরতা ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের সমর্থনে উৎসবমুখর আয়োজন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সাথে কানাডিয়ান হাই কমিশনার প্রতিনিধি দলের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত রাজাপুরে জনসমুদ্রে রূপ নিল বিএনপির সমাপনী নির্বাচনীয় জনসভা মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতা-ভোগীদের প্রশিক্ষণ শুরু সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি জোরদারে সাংস্কৃতিক কর্মসূচি কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন ‎পাঁচবিবিতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা ‎ পাবনা জেলা বার সমিতি নির্বাচনে আব্দুল হামিদ-এহিয়া খান প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত কেশবপুরে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে -আবুল হোসেন আজাদ বনভন্তের শিষ্য সঙ্ঘ প্রধান প্রজ্ঞলঙ্কার মহাস্থবিরের ৭৬তম জন্মদিন আর্যবন বন বিহারে পালন পবা-মোহনপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ রক্ত দ্রোহে দেশ সয়লাব পাবনা জেলা বার সমিতি নির্বাচনে মির্জা আজিজ-মলয় প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ, দিশেহারা মা–বাবা বিএনপির ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের জনগণের মৌলিক দাবি পূরণের প্রতিশ্রুতি নেই ইউপিডিএফ ‎নবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ‎ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত হাসানপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা করেন, আবুল হোসেন আজাদ রাজশাহী–৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পরিবর্তনের বার্তায়, আবু সাইদ চাঁদ

রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল

নিউজ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ 25 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা

প্রবল উৎসাহ উদ্দীপনা, অবাধ নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে খুলনার রূপসা উপজেলার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে রাত পোহালে। এ ৬৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে নিয়োজিত হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ ও আনসার বাহিনী পৌঁছে গেছে। সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, আইচগাতী ইউনিয়নে ১৫ টি, শ্রীফলতলা ইউনিয়নে ১০ টি, নৈহাটি ইউনিয়নে ২০ টি, টিএসবি ইউনিয়নে ৮ টি এবং ঘাটভোগ ইউনিয়নে ১৩ টি রয়েছে, সর্বমোট ৬৬ টি ভোট কেন্দ্র। সহকারী নির্বাচন অফিসার মোঃ মুরাদ হোসেন জানিয়েছেন, ৬৬ টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটার ৮১,১০৭ জন, মহিলা ভোটার ৮৪,১৯১ জন, ৩ জন হিজড়া ভোটার যুক্ত করে সর্বমোট ১,৬৫,৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে রূপসা অফিসার্স ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক মীর জানিয়েছেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন ৩ জন পুলিশ কনস্টেবল, ১ জন এসআই এবং ১৩ জন আনসার। সাধারন ভোট কেন্দ্রে ২ জন পুলিশ কনস্টেবল ও ১২ জন আনসার থাকবে। এবারের নির্বাচনে নিরাপত্তা রক্ষীদের কাছে অস্ত্র থাকবে। তিনি জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু ও নির্বিগ্ন সম্পাদনের জন্য রূপসা উপজেলায় ৫ টি ইউনিয়নে সেনাবাহিনীর ৩ টি অভিজ্ঞ টিম, র্যাবের ভ্রাম্যমান টিম, বিজিবি এবং ভ্রাম্যমাণ পুলিশ বাহিনী নিয়োজিত থাকবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেছেন, নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ করতে রূপসা উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সূত্রমতে, নৈহাটি ইউনিয়নে মোঃ বদিউজ্জামান, আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নে মাহেরা নাজনিন, টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নে ইফতেখারুল ইসলাম শামীম এই দায়িত্ব পালন করতে যাবেন।নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি লঙ্ঘন বা কোন কেন্দ্রে নির্বাচনের কার্যক্রম বন্ধের প্রয়াসে আইনশৃঙ্খলা অবনতি ঘটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার খুলনা, উপজেলা নির্বাহী অফিসার এবং রূপসা থানার অফিসার্স ইনচার্জ। খুলনা-৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ জন প্রার্থীর বাড়ি রূপসা উপজেলায় অবস্থিত হওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে পারে বলে অভিজ্ঞ মহলের মতামত। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী (ধানের শীষ), ১১ দলের জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন (দেওয়াল ঘড়ি), চরমোনাই পীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী এসএম আমজাদ হোসেন (ফুটবল) রয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ