নিজস্ব প্রতিবেদক মোঃ সোহেল রানা।
উৎসব মুখর পরিবেশে চলছে এয়োদশ নির্বাচনী ভোট গ্রহন।আজ মুক্তির দিন বাংলাদেশের জন্মদিন৷ উন্মুক্ত ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হচ্ছে এয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহন৷
গত ১৭ বছরের ভোটাধিকার ফিরে পেয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে সাধারণ জনগণ। নির্বাচনী প্রচারনায় রাজনৈতিক সংগঠনের প্রতিযোগিতা থাকলে ও জনগন সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে নিজ নিজ
কেন্দ্র দিচ্ছে পছন্দের মার্কায় দিচ্ছে ভোট।
ঢাকা ১৪ আসনে শান্তি পূর্নভাবে ভোট চলছে সকল কেন্দ্র গুলোতে। ১২ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার দিন সকাল ৮ ঘটিকা থেকে দেশের সকল ভোট কেন্দ্র গুলোতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহন।
ঢাকার ভোট কেন্দ্র গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৪ আসনের ভোট কেন্দ্র গুলো সহ মিরপুর ১ ও ১০ পরিদর্শন শেষে গুলসান ১৭ আসনের উদ্দেশ্যে রওয়ানা করেন আনুমানিক সকাল ১২,৩০ মিনিটে।
ঢাকা ১৪ আসনের মিরপুর ১ নাম্বার এরিয়ার কেন্দ্র গুলো মনি কানন উচ্চ বিদ্যালয়, প্রাইমারি সরকারি স্কুল এন্ড কলেজ, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হযরত শাহআলী উচ্চ বালিকা বিদ্যালয় এর রিটার্নিং কর্মকর্তারা জানান সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। জনগণ তার নিজ নিজ পছন্দের মার্কায় ভোট প্রদান করছেন। এবিসয়ে কেন্দ্রের চারপাশে কোন রাজনৈতিক সংগঠনের প্রচার প্রচারনার সুযোগ নেই। এমনকি ভোট কেন্দ্রে কোন রাজনৈতিক সংগঠনের হস্তখেপ করার সুযোগ নেই। সেই বিসয়ে প্রস্তুত রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ান। এমন তথ্য জানান অবস্থান কৃত রিটার্নিং কর্মকর্তারা সকাল থেকেই শান্তি পূর্নভাবে ভোট চলছে শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় সম্পূর্ণ হবে ভোট গ্রহন। উৎসব মুখর পরিবেশেই সম্পূর্ণ হবে এয়োদশ জাতীয় নির্বাচনী ভোট আশাবাদী রিটার্নিং কর্মকর্তা ও সাধারণ জনগণ।
ভোট কেন্দ্রের বাহিরে অবস্থান করছে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। সময়ের অপেক্ষা বিজয় কার দিকে এগিয়ে তা নিশ্চিত হতে অবস্থান করছে কেন্দ্রের চারপাশে । জনগণের আত্মপ্রকাশের রায়ে নিশ্চিত ও প্রকাশ হবে ফলাফল। নিশ্চয়তা থাকলেও চিন্তিত রায়ের অপেক্ষা ও সময়ের এমন আশাবাদী রাজনৈতিক সংগঠনের কর্মীরা।
মন্তব্য