পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। তার নিকট থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার ৬’শ টাকা, একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের আব্দুস ছবুর গাজীর ছেলে মোঃ শিশির। তিনি আকিজ কোম্পানিতে চাকরি করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারী-২৬) সন্ধার পরে পাটকেলঘাটা থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে ডিলার পয়েন্টে জমা দেওয়ার জন্য রওনা হন। পতিমধ্যে পাটকেলঘাটা থানার শাকদাহ অঞ্চলে পৌঁছালে দুটো মোটরসাইকেলে চারজন ব্যক্তি তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার গলায় জখম করে আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আহতের পিতা ছবুর গাজী জানতে পেরে ঘটনাস্থলে এসে বলেন, আমার ছেলে একজন অতি সাধারণ কর্মজীবি। আকিজ কোম্পানিতে ছোট একটি চাকরি করে। গতকাল তার সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে আমি তার বিচার চাই। ভুক্তভোগি শিশির পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অনেকে জানান।
ছবিঃ ১৫/০২/২৬
মন্তব্য