শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত রাজশাহী–৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের বিপুল জয় বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল — “ কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী পাঁচবিবির ভোট কেন্দ্রগুলোতে প্রশাসনের ও ভোটারের সরব উপস্থিতি

পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ

নিউজ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ 24 বার পড়া হয়েছে

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী ভীমপুর মাঠে বিশাল আকারের সোলার প্যানেল স্থাপন করেন একজন আলু ও মাছ চাষী। সাড়ে ৪’লক্ষাধিক টাকা খরচ করেও সার্বক্ষণিক প্রয়োজন মাফিক বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে মাছ চাষের পাশাপাশি চাষাবাদের। বৈদ্যুতিক লাইনের মাধ্যমে গভীর নলকূপের সাহায্যে পানি সরবরাহের উদ্যোগ নিলে সীমানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। গভীর নলকূপ স্থাপনে সেচ লাইসেন্স পেতে সরকারি অফিস ঘুরেও কাজের কাজ কিছুই হচ্ছে না।মাছ চাষের পাশাপাশি কৃষি ফসল উৎপাদনে গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেন ভুক্তভোগী চাষী।

উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব খলিলুর রহমানের বড়ছেলে আব্দুল বাছেদ মন্ডল মাছ চাষের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শে এবছর প্রায় ১’শ বিঘা জমিতে উন্নতমানের মিউজিকা জাতের বীজ আলু চাষ করেন। শনিবার দুপুরে “আরএসবি এগ্রো ফার্ম” সরেজমিন ঘুরে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে আলুর চাষ করা হচ্ছে। পাশেই ১০ বিঘা আয়তনের পুকুরে মাছ চাষ করা হলেও ৪ বিঘার পুকুরে শুধু পোনা মাছ চাষ করা হয়। জমি থেকে আলুর গাছ কেটে ফেলে দেওয়া হলেও এখনো মাটির নিচ থেকে আলু তোলা হয়নি। ফার্মের ম্যানেজার মোঃ মুনছুর মিয়া এর কারণ জানান, গাছ কাটার ১০-১৫ দিন পর উঠালে আলুর চামড়া বা খোসা মোটা, পুরো ও শক্ত হয়। যেহেতু আলুগুলো শুধু বীজ করা হবে এমনটি করলে বীজগুলো ভালো থাকবে বলেও, জানান তিনি। জমি তৈরি, বীজ বপন, সার কীটনাশক, শ্রমিক, যাবতীয় বাবদ প্রায় ৫০’ লক্ষ্য টাকা খরচ হয় বলেও জানান ম্যানেজার মুনছুর। বিঘা প্রতি (৭০ থেকে ৮০) মণ বীজ আলু পাওয়া যাবে। মাছ চাষ, আলু চাষ ও আমন-ইরি ধান চাষাবাদে সৌর বিদ্যুৎ দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পানি সরবরাহ হয়। সুর্যের আলো যতক্ষণ পানি ততক্ষণ, এভাবে এসব করা সম্ভব নয়। এতে ফার্মের অনেক ক্ষতি হচ্ছে।

ফার্মের মালিক বাছেদ মন্ডল বলেন, এত টাকা ব্যয় করেও পর্যাপ্ত পানির অভাবে ফার্মটি করা সম্ভব হচ্ছে না। সৌর বিদ্যুতের মাধ্যমে যেটুকু সম্ভব তা যেন দইয়ের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা মাত্র। সেচ লাইসেন্সের আবেদন করেছি কিন্তু সীমানা জটিলতায় আটকে আছে। আমার ফার্মটি সরেজমিন পরিদর্শন পূর্বক পানির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থ বছর উপজেলায় ৮’হাজারের অধিক হেক্টর বিঘা জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। তিনি আরো জানান, উপজেলা কৃষি অফিস আলু চাষিদের প্রণোদনা দেওয়া সহ সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ