সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের মোঃ নছির উদ্দিনের পুত্র মানসিক ভারসাম্যহীন শফিকুল ইসলাম ওরফে স্বপন (৪৪) গত ২৫/০৯/২০২৫ ইং তারিখে গ্রামের বাড়ী থেকে পাঁচবিবি বাজারে যাওয়ার পর আর বাড়ীতে ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের লোকজন আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তাকে না পাওয়াই পাঁচবিবি থানা জিডিও করেছেন। যার নং ২১৫, তারিখঃ ০৫/১০/২০২৫। তার শারিরিক উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। পড়নে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও সাদা রংয়ের টি শার্ট। স্বপনের বৃদ্ধ মা বাবা ছেলেকে হারিয়ে বর্তমানে পাগল প্রায়। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মানসিক ভারসাম্যহীন স্বপনের সন্ধান পান তাহলে নিন্মোক্ত মোবাইল নাম্বার অথবা পাঁচবিবি থানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। ০১৭৮০- ৭৯৭০৪৪
মন্তব্য