শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত রাজশাহী–৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের বিপুল জয় বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল — “ কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী পাঁচবিবির ভোট কেন্দ্রগুলোতে প্রশাসনের ও ভোটারের সরব উপস্থিতি

কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা

নিউজ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ 14 বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বাজারে কলাসহ নিত্যপ্রয়োজনীয় ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
উপজেলার কেশবপুর বাজার, গৌরীঘোনা বাজার, মঙ্গলকোট বাজার ও আশপাশের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে পাকা কলার দাম-সাগর কলা প্রতি কেজি ৬০-৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবরি ও বাংলা কলার দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
শুধু কলাই নয়, একটি কাগজি লেবু ২০ টাকা, আপেল ৩৫০ টাকা কেজি, কমলা ২৫০-৩৫০, খেজুর ১৬০০/- মেনডুস), আঙুর, মালটা, বেদানা, পেয়ারা ও পেঁপের দামও কেজিপ্রতি ২০ থেকে ৬০টাকা পর্যন্ত বেড়েছে। ইফতারের অন্যতম প্রধান উপকরণ হওয়ায় রমজান এলেই ফলের চাহিদা বেড়ে যায়, আর সেই সুযোগে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দেয় বলে অভিযোগ ক্রেতাদের।
স্থানীয় একাধিক ক্রেতা জানান, প্রতিদিন ইফতারে পরিবারের সদস্যদের জন্য ফল কিনতে হয়। কিন্তু বর্তমান বাজারদরে প্রতিদিন ফল কেনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে ফলের পরিমাণ কমিয়ে দিচ্ছেন বা কম দামের বিকল্প খুঁজছেন।
ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে। তবে সচেতন মহল মনে করছেন, যথাযথ বাজার মনিটরিং ও তদারকির অভাবেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।
সাধারণ ক্রেতারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মূল্যতালিকা নিশ্চিতের মাধ্যমে বাজার স্থিতিশীল করা সম্ভব বলে মনে করছেন তারা।
রমজানের পবিত্রতা ও সংযমের এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের স্বস্তি নষ্ট করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে কেশবপুরের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
অন্যদিকে, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুণ” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার উদ্যোগে শহরে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি করা হয়েছে।
ছবিঃ ১৯/০২/২৬

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ