শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চান নেতা-সমর্থকরা পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয় — মিনু কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত

কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ 21 বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মাইকেল রোডের গরুহাটা সংলগ্ন মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এফসিডিও’র অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২৬) বিকেলে সভায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ-এর সঞ্চালনা উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন; সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ওয়ার্ড কেশবপুরের নির্বাহী পরিচালক ও খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু; সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক পরেশ দেবনাথ; আজিজুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল); এম. এ. মান্নান (জাতীয় পার্টি), উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক; বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত; ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক; উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব গোস্বামী, নীগার সুলতানা, উজ্জ্বল কুমার, দলিত প্রতিনিধি সুজন দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
সভায় বক্তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে সহিংসতামুক্ত পরিবেশ বজায় ছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় আরও সচেতন ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।
সভাটি কেশবপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।
ছবিঃ ২০/০২/২৬

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ