বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
রাজশাহীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের জামিন পেলেই পুনরায় গ্রেপ্তারের নির্দেশ জাতীয় শহীদ সেনা দিবস ২৫ ফেব্রুয়ারি রমজানে রাজশাহীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, তদারকি জোরদারের দাবি পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা কেশবপুরের মঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গাছতলায় পূজা অনুষ্ঠিত পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড কেশবপুরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক মর্মান্তিক আহত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ A thousand years later কেশবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় বিএনপি নেতা আজাদের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল যশোর সঃ সিটি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা কেশবপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন রেহান আসিফ আসাদ বাজার অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহনপুর–বাগমারা সংযোগ সেতু চালু দীর্ঘদিনের দুর্ভোগের অবসান রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ পাঁচবিবিতে শহীদ ও মাতৃভাষা দিবসের আলোচনা সভা সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চান নেতা-সমর্থকরা পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয় — মিনু কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি

কেশবপুরের মঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গাছতলায় পূজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ 13 বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া, পাঁচপোতা, আলতাপোল, পাঁচারইসহ বিভিন্ন গ্রামে হিন্দু সম্প্রদায়ের গাছতলা পূজা ধর্মীয় গাছতলায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী-২৬) সন্ধ্যা থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত অনু্ষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী বসুন্তিয়া গাছতলা পূজার্চনায় পূরোহীতের দ্বায়িত্বে নিয়োজিত মিহির চক্রবর্তী বলেন, এই পূজায় হরি, কালী, শীতলা, মা-মনষা, ও মা-মঙ্গলা এই পাঁচ দেবির পূজা করা হয়। সার্বিক মঙ্গল কামনায় এই পূজা করা হয়।
কোষাধ্যক্ষ উত্তম রায় বলেন, প্রতিবারের মত এই পূজায় ভক্তদের মনোবাসনা পূর্ণ হওয়ায় মানসিক হিসাবে ৩ জন-সাতক্ষীরা ধুলিহরের রবীন সরদার, শোলগাতিয়ার অরিত্র পাল ও বারবাজারের ইধা সিংহ ওজন করে মিষ্টান্ন-ভোগ নিবেদন করেন।
সহ-সভাপতি অশোক পাল জানান, মনের বাসনা পূর্ণ হওয়ায় ২ জন-কেশবপুরের মনিমালা রায় ও বসুন্তিয়া গ্রামের অঞ্জলী পাল বুক চিরে রক্ত দান করেছেন।
পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ দেবনাথ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় জানান, বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষসহ অন্যান্য সম্প্রদায়ের লোক এখানে এই পূজা দেখতে আসেন। এই গাছতলা পূজার ঐতিহ্যের কারণে আগের চেয়ে ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক ভক্ত এখানে মানদ করে মুক্তি পেয়েছেন।
গ্রামের বয়স্ক ব্যক্তি সুভাষ রায় (৮৫) জানান, ‘আমার জন্ম থেকে দেখে আসছি এখানে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা হয়ে আসছে। হিন্দু-মুসলমান অনেক লোক মানসা করে সুফল পেয়েছেন।
বসুন্তিয়া ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, ‘আমি প্রতি বছর এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসে থাকি এবং আপনাদের আচার-ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হই।
এবার এই পূজানুষ্ঠানে নাম সংকীর্তনের মধ্য দিয়ে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন, এ আই টেকনিশিয়ান সুমন রায়, অরূন হালদার, গৌতম হালদার, উত্তম পাল, মলয় কুণ্ডুসহ সঙ্গীরা। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ছবিঃ ২৫/০২/২৬

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ