বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
রাজশাহীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের জামিন পেলেই পুনরায় গ্রেপ্তারের নির্দেশ জাতীয় শহীদ সেনা দিবস ২৫ ফেব্রুয়ারি রমজানে রাজশাহীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, তদারকি জোরদারের দাবি পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা কেশবপুরের মঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গাছতলায় পূজা অনুষ্ঠিত পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড কেশবপুরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক মর্মান্তিক আহত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ A thousand years later কেশবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় বিএনপি নেতা আজাদের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল যশোর সঃ সিটি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা কেশবপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন রেহান আসিফ আসাদ বাজার অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহনপুর–বাগমারা সংযোগ সেতু চালু দীর্ঘদিনের দুর্ভোগের অবসান রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ পাঁচবিবিতে শহীদ ও মাতৃভাষা দিবসের আলোচনা সভা সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চান নেতা-সমর্থকরা পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয় — মিনু কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি

রাজশাহীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ 33 বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার: মো: আতিকুর রহমান

রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি ২০২৬:
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির শাহিন ইসলামের ছেলে এবং পবা উপজেলার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মহল্লার একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাব্বিরের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়, তার বুকে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার মো. জাসন (২৫) এ ঘটনায় অভিযুক্ত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করছিলেন এবং জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।
শাহ মখদুম থানার পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের পেছনে জমি সংক্রান্ত বিরোধই মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ