শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২
শিরোনাম:
সাংসদ মোক্তার আলী-কে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চান নেতা-সমর্থকরা পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ মোহনপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয় — মিনু কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি কেশবপুরে মাহে রমজানে কলা ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী, চরম ভোগান্তিতে ক্রেতারা পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন ছেলে স্বপনকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পাঁচবিবির আফরোজা খানম চৌধুরী ভাই হারানোর কথা বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ পাঁচবিবি পৌর বাসির দুর্ভোগ লাঘবে ইউএনওর মানবিক চেষ্টা পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত তোমাদের মানবতার জয় হোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হিসেবে নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ রাতুল পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে পাঁচবিবিতে সৌর বিদ্যুত ব্যাবহারে আলু ও মাছ চাষ খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ রাজশাহীতে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা, কেশবপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে মিনুর জয়, নগর রাজনীতিতে কেশবপুরে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসায় ২জন শিক্ষকের যোগদান কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ইসিতে নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসক কেশবপুর থেকে দ্বিতীয়বারের মতো হারানো আসন ফিরে পেল জামায়াত

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহলগাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ, আহত ৪।

নিউজ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ 49 বার পড়া হয়েছে

শেখ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় সেনাবাহিনীর একটি টহলগাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।

(১৭’ই জানুয়ারি ২০২৬) শনিবার সকাল সাড়ে ১১:টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়ির সাথে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়। এদুর্ঘটনায় চারজন সেনাসদস্য আহত হন। স্থানীয় লোকজন ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান বলেন আহত সেনাসদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ক্যাম্পে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Sohel

আপলোডকারীর সব সংবাদ